লক্ষ্মীপুর

প্রয়াত শ্রমিক লীগ নেতার কবর জিয়ারতে নবনির্বাচিত উপজেলা কমিটি

রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত শওকত আলীর কবর জিয়ারত ও ওনার পরিবারের খোঁজখবর নিতে সোমবার, (৩ এপ্রিল) তার বাড়িতে যান নবনির্বাচিত রামগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির আহবায়ক মামুন ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল।

এসময় জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশীদ, যুগ্ন আহবায়ক মারুফ হোসাইন তারেক, নুর পাটোয়ারী, রবীন সিদ্দিকী ও সম্মানিত সদস্য সহ নেতাকর্মীরা উপস্থিত থেকে কবর জিয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

আহ্বায়ক মামুন ভুঁইয়া জানান, এই পর্যন্ত রামগঞ্জ উপজেলা, পৌর কমিটিতে যারা এসেছেন কেউই প্রয়াত শ্রমিক লীগের নেতাকর্মী সহ শওকত আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও তার পরিবারের খোঁজখবর রাখেনি। আমরা কমিটি পাওয়ার পর সিদ্ধান্ত নি সকল প্রয়াত শ্রমিক লীগের নেতাকর্মীদের পরিবারের খোঁজ সহ শ্রমিক লীগকে গতিশীল করে তুলবো। এসময় নবনির্বাচিত শ্রমিক লীগের নেতৃবৃন্দ সকল প্রকাশ ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছেন বলে জানান।

এই বিভাগের আরও সংবাদ