কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৩১ মার্চ শুক্রবার বিকাল ০৪ টা ১৫ সিনিটের সময় সোনাডাঙ্গা মডেল থানাপুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন এম এ বারী সড়কস্থ গল্লামারী রাহাজানের বাঁশগোলার সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) হনুফা আক্তার তানিসা(২৪), পিতা-মোশারফ খাঁ, সাং-বারইখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-স্বপ্নপূরী আবাসিক এলাকা, থানা-লবণচরাকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ১ এপ্রিল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





