রাজনীতি

দ্রব্যমূল্য কমছে, আরো কমবে: ওবায়দুল কাদের

দ্রব্যমূল্য কমছে, আস্তে আস্তে আরো কমবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এ ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা শুধু বাংলাদেশে নয়। দেখুন ফ্রান্স, জার্মানির কী অবস্থা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সারা দুনিয়াতে কস্টটা আছে। বাংলাদেশেও কস্ট আছে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ