খুলনার তেরখাদায় পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো: ২৭ মার্চ সোমবার দুপুর ১ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে পুকুরের পানিতে পড়ে একই পরিবারের দুটি শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাড়িখালী গ্রামের সরফরাজ সিকদার ওরফে ফরহাদ শিকদারের দুই পুত্র শাহরিয়ার সিকদার(৭) ও শায়েন সিকদার(৪) খেলার সময় অসাবধানতা বশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় । কিছু সময় পরে তাদেরকে না দেখে তাদের পরিবারের লোকজন খোঁজ করা শুরু করে।
পরে তাদের দুজনকেই পানিতে ভাসতে দেখে। এ সময় দ্রুত শিশুদের উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত বলে ঘোষণা করেন।
উক্ত মর্মান্তিক ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ ফরহাদ শিকদারের বাড়িতে ভীড় জমায়। দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।





