আইন ও আদালত

পুলিশ পরিদর্শক হত্যা : আরাভসহ ৮ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খান ওরফে রবিউল ইসলামসহ আটজনের বিরুদ্ধে বাদী জাহাঙ্গীর আলম খানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে এই সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

মামলার আসামিরা হলেন- আরাভ খান ওরফে রবিউল ইসলাম, সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এর মধ্যে আরাভ খান ও কেয়া পলাতক রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

এদিন কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে মামলার বাদী জাহাঙ্গীর আলমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ জুন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন এমরান খান। এ ঘটনার তিন দিন পর তার ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ আরাভ খান ওরফে রবিউল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ