ফুটবল

বিশ্বকাপ বিরতি শেষে মাঠে নামছে মেসিরা

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপে জিতেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর বিভিন্ন ক্লাবের হয়ে ব্যস্ত সময় পাড় করছেন বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলাররা। তবে তাদের মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন আলবিসেলেস্তা সমর্থকরা। এরই মধ্যে চলতি মাসে দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ইতিমধ্যেই প্রতিপক্ষও নিশ্চিত করেছে এএফএ।

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বকাপের একাদশই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা মাঠে নামতে পারে। আর এ লক্ষ্যে আসন্ন দুই ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

আগামী ২৩ মার্চ প্রথম ম্যাচে পানামাকে আতিথ্য দেবে মেসিরা। আর পাঁচদিন ব্যবধানে আবারও মাঠে নামবে দলটি। ২৮ মার্চ মেসিদের প্রতিপক্ষ কিরাকাওয়ে। পানামার বিপক্ষে ম্যাচটি হবে এল মনুমেন্তালে এবং কিরাকাওয়ের বিপক্ষে একই মাঠে নামার কথা রয়েছে মেসিদের।

এদিকে দিন তিনেক আগেই বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে চুক্তি নবায়ন করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত থাকছেন স্ক্যালোনি।

এই বিভাগের আরও সংবাদ