টাঙ্গাইল

নাগরপুরে সমবায় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে সমবায় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ফেব্রুয়ারী)দুপুরে সমবায় উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা সহ ছাত্রছাত্রীবৃন্দ।অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে মরহুম মাজম আলী মাতব্বর স্মৃতি চূড়ান্ত ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এর আগে নয়ানখান উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এই বিভাগের আরও সংবাদ