খুলনা

কেএমপি’র গোয়েন্দা পুলিশে অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ বটিয়াঘাটাগামী রাস্তার মুখে ডালিম টি ষ্টল এন্ড কফি হাউজ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ আনোয়ার হোসেন (২০), পিতা-মোঃ ফরিদ আহম্মদ, মাতা-রৌশন আরা বেগম, সাং-মান্দারী পশ্চিমপাড়া, পোস্ট-আনন্দপুর, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা এবং ০২) মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-হুমায়ুন কবির, মাতা-শামসুর নাহার, সাং-মান্দারী পূর্বপাড়া, পোস্ট-আনন্দপুর, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদের’কে ৪ (চার) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৬ ফেব্রুয়ারী রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ