দিনাজপুর

ঘোড়াঘাটে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।

পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের স ালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, ওসি তদন্ত জয়দেব কুমার সাহা, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভেটেরিনারী সার্জন আরিফা পারভীন বন্যা, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আব্দুল্লা আল মামুন, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মতিন, সাংবাদিক মনোরঞ্জন মহন্ত, খামারি সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু ও শাহ্ নেওয়াজ। এ মেলায় ৪০টি স্টল স্থান পায়। স্টল পরিদর্শন পূর্বক ৭ ক্যাটাগরিতে ২১ জনকে পুরস্কার প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ