নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী),পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন সহ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এরপর বিকেলে সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।





