রাজধানী
ডিএমপিতে অতিরিক্ত কমিশনার পদে রদবদল


ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে অতিরিক্ত কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার রদ বদল হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক আদেশে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করা এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া লজিস্টিকস ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিউদ্দিনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এর দায়িত্ব দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।





