দিনাজপুর

হিলিতে ট্রেনে কাটা পরে দশম শ্রেণীর শিক্ষার্থী মৃত্যু

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে ওয়াজেদ ইসলাম ওয়াদুদ (১৪) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেসের নিচে পরে ওই শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সে হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে ও গোহাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের দাবি, একই গ্রামের মামুন হোসেন তার ৯ম শ্রেনিতে পড়–য়া মেয়ের সাথে প্রেম ঘটিত বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যায় মামুন তার বাসায় ডেকে নিয়ে গিয়ে কয়েকজন মিলে বেধড়ক মারপিট করায় সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্ততি চলছে।

এই বিভাগের আরও সংবাদ