রাজধানী

বিশ্বে আজ বায়ুদূষণে ঢাকা ষষ্ঠ

কার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল ষষ্ঠ।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এই বিভাগের আরও সংবাদ

আজ তালিকায় ৩৭২ একিউআই স্কোর নিয়ে ঘানার আক্রা প্রথম, ২৫৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় এবং ১৯৭ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় অবস্থানে রয়েছে।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

এই বিভাগের আরও সংবাদ