রাজধানী

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা সোমভাগ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে কাইটা মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ই ফেব্রুয়ারি-২০২৩ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কাইটা মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম ( সাজু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনোড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সোমভাগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মালেক, সোমভাগ ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের সদস্য ( মেম্বার)মোঃ আমজাদ হোসেন, সোমভাগ ইউনিয়ন শাখার ছাত্র লীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সিরাজি, আলমগীর হোসেন সহ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ