নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এমপি টিটু


কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে একরাতে ১৬ বাড়িতে খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন টাংগাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উল্লেখ্য,গত ৬ ফেব্রুয়ারী গভীর রাতে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের তিনটি গ্রামে ১৬ টি বাড়িতে খড়ের গাদায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।রবিবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল স্বশরীরে পরিদর্শন করেছেন এমপি টিটু।
এ সময় এমপি টিটু বলেন,অগ্নিকান্ডের ঘটনায় আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।আমি আপনাদের পাশে আছি।যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।এছাড়া তিনি ক্ষতিগ্রস্থপরিবারগুলোকে যথাসম্ভব আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি টিটু মহোদয়ের সহধর্মিনী আরিয়া ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন,ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান খান শাকিল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা প্রমুখ।





