সিরাজগঞ্জ

সোনাতনী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জালাল বিএসসি আর নেই, এলাকায় শোকের মাতম

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনাতনী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ জালাল (বিএসসি) এর মৃত্যু হয়েছে। মৃতকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

(১১ ফেব্রুয়ারী) শনিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রজিউন।

তিনি ব্রেন স্ট্রোক ও বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এর পূর্বে তিনি সোনাতনী উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে স্ত্রী , দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে ইহকাল ত্যাগ করেন।

তার জানাজা নামাজ আজ(১২ ফেব্রুয়ারী) রবিবার সকাল ৯টার সময় শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি কবর স্থানে অনুষ্ঠিত হয়।

সোনাতনী উচ্চ বিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ