দিনাজপুর

হাকিমপুরে বিএনপির পদযাত্রা

হিলি প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে দিনাজপুরের হিলি, বিরামপুর সহ আশপাশের উপজেলায় পদযাত্রা করেছে বিএনপি। পদযাত্রার অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এজেডএম ডাঃ জাহিদ হোসেনের নেতৃত্বে আজ শনিবার বিকেল ৪টায় হাকিমপুর উপজেলা খট্রামাধবপাড়া ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

ডাঃ জাহিদ অভিযোগ করেন, বর্তমান সরকার যা বলে তার উল্টাটা করছে। দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যে লাগামহীন ভাবে বাড়ছে। সাধারণ মানুষের জিবনযাপন কষ্ট দায়ক হয়ে উঠেছে।

তিনি বলেন, বর্তমান অগনতান্ত্রিক সরকার সম্পুর্ন গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে। অবিলম্বে সরকারকে পদত্যাগের আহবান জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ