দিনাজপুর

ঘোড়াঘাটে বিএনপির পদযাত্রা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটের ৪টি ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ ফেব্রয়ারী বিকাল ৩ ঘটিকায় উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে এই পদযাত্রা পৃথকভাবে অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

পদযাত্রা শেষে উপজেলা রানিগঞ্জ বাজারের এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, সাবেক সভাপতি ও প্রাক্তন ইউনিয়ন চেয়ারম্যান সারোয়ার হোসেন, সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও আব্দুল হাকিম দুলু, বুলাকীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন স্বপনসহ অনেকে।

পদযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোড়াঘাট উপজেলা কমিটি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ