ঢাকা

ধামরাইয়ে আব্দুস সোবহান মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সোবহান মডেল হাই স্কুলে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্হিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সোবহান মডেল হাই স্কুলের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্হিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ঢাকা জেলা আ’লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোকছেদ আলী, পৌর কাউন্সিলর (২নং ওয়ার্ড) মো: আমজাদ আলী, কাউন্সিলর (৪নং ওয়ার্ড) মোহাম্মদ আলী, কাউন্সিলর(৫নং ওয়ার্ড) আমিনুল হাসান গার্নেল, কাউন্সিলর (৭নং ওয়ার্ড) মনিরুজ্জামান মনির সহ ধামরাই পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ,আওয়ামী লীগ নেতা শ্রী দুলাল চন্দ্র সরকার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ