বাগেরহাট
জাতির পিতার সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন


সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী,ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি, আজ দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এসময় চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে আরও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের মো: শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন), কালাচাঁদ সিংহ (সচিব), কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান প্রকৌশলী (মেরিন), কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও বন্দরের অন্যান্য কর্মকর্তাগণ।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।





