সততা ব্লাড ফাউন্ডেশনের ব্লাড ক্যাম্পিং ও খাবার বিতরণ


পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত সামাজিক সংগঠন সততা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এসএসসি ও এইচএসসি ব্যাচ ৯৫, ৯৭ আয়োজিত মিলন মেলা ২০২৩ অনুষ্ঠানে ২য় ফ্রী ব্লাড ক্যাম্পিং করা হয়। এরপর সততা ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা সমীর রঞ্জন সাহার নেতৃত্বে রামগঞ্জ পৌর শহরের সংশপ্তক অ্যাসোসিয়েশনের সুবিধাবঞ্চিত শিশুরা সহ চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে ১টাকার আহার নামের গরীব, অসহায়, পথশিশু, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ এর মোড়ক উন্মোচন করেন। খাবার বিতরণে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যান সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান আসিফ ইমতিয়াজ পাটোয়ারী, সভাপতি মোঃ তারেক আজিজ লিয়ন, সাধারন সম্পাদক আদনান হোসেন জিশান সহ আরো ছিলেন, হুসাইন কবীর, সাথী, জুবায়ের, শুভম, ওমর, মুন্না, রাফিম, রিয়াদ, অপু সাহা সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে সততা ফাউন্ডেশন থেকে প্রধান উপদেষ্টা সমীর রঞ্জন সাহা ও আয়োজক কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের কর্মীবৃন্দ।





