দিনাজপুর

ঘোড়াঘাটে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিসংযোগের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

গত ২৫ জানুয়ারী উপজেলার খোদাতপুর গ্রামের চুনিয়াপাড়ায় জমা-জমি সংক্রান্তে ২টি হত্যা কান্ড সংঘটিত হয়। এ ঘটনায় গত ২৬ জানুয়ারী লাশ ময়না তদন্ত শেষে নিজ বাড়ীতে লাশের জানাযা শেষে উত্তেজিত জনতা চর এলাকা থেকে আগত প্রায় ৩৫টি বাড়িতে অগ্নিসংযোগ সহ লুটতরাজ করে।

এই বিভাগের আরও সংবাদ

২৭ জানুয়ারি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িঘর পরিদর্শন সহ সরকারি সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের পক্ষে জেলা ত্রাণ ও পূর্ণবাসন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারে ৩০ কেজি চাল, ১ বান্ডিল ঢেউটিন, ঘর নির্মানে ৩ হাজার করে চেক ও নগদ ২ হাজার টাকা সহ কম্বল বিতরণ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারী) উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় দলীয় ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ