আন্তর্জাতিক

ইউক্রেনে আবারও রাশিয়ার মিসাইল হামলা, নিহত ১১

ইউক্রেনে আবারও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার পরপর বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে গেছে।

এই বিভাগের আরও সংবাদ

কিয়েভ দাবি করেছে, একদিনে কিয়েভ, বাখমুতসহ বিভিন্ন শহরে রাশিয়া মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্য ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। এছাড়া ওদেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ঘটনাও ঘটেছে।
ইউক্রেনের জরুরি বিভাগ বলছে, এসব হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছিল।

এদিকে ইউক্রেনের সেনারা দাবি করেন, বৃহস্পতিবার রাতে রুশ সেনাদের চালানো ড্রোন হামলার সময় ২৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে কিয়েভ ও এর আশপাশের এলাকায়। তবে এসব হামলার তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও সংবাদ