দিনাজপুর
হিলিতে শেখ কামাল আন্তঃস্কুল ও সাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু


হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে শেখ কামাল আন্তঃস্কুল ও সাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে এবং হাকিমপুর উপজেল পরিষদের আয়োজনে আজ সোমবার সকাল ১১ টায় হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও শাহিনুর রেজা শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নূর-এ আলম।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্না কর্মকর্তা শ্যামল কুমার দাস, হাকিমপুর প্রেস ক্লালবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপি শুরু হওয়া এই প্রতাযোগিতায় আজ সোমবার প্রথম দিয়ে ২১টি স্কুল ও মাদ্রাসা ছাত্র-ছাত্রী ক গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।





