রাজধানী

কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের পক্ষ থেকে অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে গণসংবর্ধনা

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ সাবেক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

২১ জানুয়ারি ২০২৩ রোজ শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের পক্ষ থেকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড শামিমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের সভাপতি হাজী মোঃ শাহ আলম।অনুষ্ঠান সঞ্চালনায় করেন, কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে কামরাঙ্গীরচর থানা কৃষক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ