রাজনীতি

বিএনপির এ্যানি-সালাম কারামুক্ত

প্রায় দেড় মাস পর কারামুক্ত হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। ওই সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় গত ৮ ডিসেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

গত ১৬ জানুয়ারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

এই বিভাগের আরও সংবাদ