Uncategorized

হিলিতে অবশেষে নির্মিত হচ্ছে এলাকাবাসীর কাঙ্খিত সেই সেতু

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া (ছোট) তুলশীগঙ্গা নদীর উপর এলাকাসীর কাঙ্খিত সেতু অবশেষে নির্মিত হচ্ছে।

আজ শুক্রবার বিকেল ৫ টায় সেতুর নির্মান কাজের উদ্বোধন ঘোষনা করেন দিনজাপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ. নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, আলীহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে (ছোট) তুলশীগঙ্গা নদীর কাঠের ব্রিজটা পরির্দশন করে দিনজাপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে একই স্থানে এলাকাবাসী সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ব্রিজটির নির্মান কাজ হলে এলাকার দুই পারের মানুষের স্বপ্ন পুরন হবে ।

তিনি আরো বলেন, তুলশীগঙ্গা নদীর উপর সেতুটি ৩১৫ ফিট লম্বা হবে। এর নির্মান ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৪৩ লাখ ৯২ হাজার টাকা।

এই বিভাগের আরও সংবাদ