সিরাজগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সাকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রাদ্ধা নিবেদন করেন ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ, সহ-সভাপতি মোকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সেলিম, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান লিয়ন, কামারখন্দ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পা রহমান প্রমুখ।





