মাগুরা

শালিখা এরিয়া গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: মাগুরায় গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মাগুরার শালিখা এরিয়ার বুনাগাতি, নহাটা, শত্রুজিৎপুর ও গঙ্গারামপুর শাখার উদ্দ্যোগে সোমবার এই কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিতি ছিলেন এরিয়া ম্যানেজার মিহির কুমার সরকার, প্রোগ্রাম অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও প্রত্যেক শাখার ব্যবস্থাপক অফিসার। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সংগ্রামী সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে এই কম্বল বিতরণ করেন।

এবিষয়ে গ্রামীণ ব্যাংক শত্রুজিৎপুর শাখার ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান জানান, শালিখা এরিয়ার চারটি শাখার উদ্দ্যোগে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সকল সংগ্রামী সদস্যদের মাঝে শীতকালীন এই কম্বল বিতরণ করা হবে। সারাদেশে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ