রাজধানী
রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেফতার ৪৪


মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে এক হাজার ২৮৬ পিস ইয়াবা, ১৪৩ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত চলে এই অভিযান।





