লক্ষ্মীপুর

কমলনগরে শীতার্তদের মাঝে আঞ্চলিক ইমাম কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চৌধুরী বাজারস্থ আঞ্চলিক ইমাম কল্যাণ সমিতি।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ৪ নং চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার মসজিদ প্রাঙ্গণে অসহায় শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী বাজারস্থ আঞ্চলিক ইমাম কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও মুন্সীগঞ্জ মারকাযুত তাক্বওয়া আল-ইসলামিয়া-এর সম্মানিত পরিচালক মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্বাস বিন মুনির, উপদেষ্টা মৌলভীআবদু্জ্জাহের, সংগঠনের সভাপতি, চকবাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য ইমামগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিত্তবানদেরকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জান।

এই বিভাগের আরও সংবাদ