রাজধানী

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭ হাজার ১২৮ পিস ইয়াবা ও ১৩৩ কেজি ১৬০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ