বাগেরহাট
মোংলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করল কোস্টগার্ড


সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ মোংলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করল কোস্টগার্ড ৷ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক এদিন জোনের অধিনস্থ ১টি যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় ৷
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ জাহাজ বিসিজিএস কামরুজ্জামান জাহাজটি দেখতে অসংখ্য দর্শনার্থী পরিদর্শনে আসেন ৷ এদিন যুদ্ধ জাহাজ সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ।
বাংলাদেশ কোস্টগার্ডের এই জাহাজের সাহায্য গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে ৷





