Uncategorized

আজ থেকে সরকার পতনের আন্দোলন শুরু: ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আজকে থেকে সরকার পতনের আন্দোলন শুরু হলো। তারেক রহমানের নির্দেশে কোটি মানুষের উপস্থিতিতে এ সরকারের পতন ঘটানো হবে। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের অবৈধভাবে আটক করে রেখেছে। অবৈধ ফ্যাসিবাদি খুনি সরকার আওয়ামী লীগের রক্ষী বাহিনীকে দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে জনতার বুকে গুলি চালিয়ে ন্যক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপি নেতা তাবিথ আওয়াল বলেন, আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো।
Remaining Time -7:51
Unibots.in

তিনি আরও বলেন, রাজপথে ফয়সালা হয়েই গেছে; এই অবৈধ সরকারকে অবিলম্বে যেতেই হবে। তাদেরকে আমরা চাই না। আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি। তাদের এই দেশে এক মুহূর্ত থাকার আর কোনো অধিকার নেই। আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বোই।

এই বিভাগের আরও সংবাদ