লক্ষ্মীপুর

রামগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন অভি, নেতাকর্মীরা আনন্দিত

রামগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি গত (৫ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাক্ষরিতে এই অনুমোদিত হয়।

এই কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন সাজিদ হাসান অভি।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, অভি সাবেক রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন, উপজেলা ছাত্রলীগের ৭নং সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

অভি রামগঞ্জ পৌর ৯নং আঙ্গারপাড়া ওয়ার্ডের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ও তার পরিবারের সকলেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত।

অভির বড় ভাই ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান শুভ জানান, আমরা আওয়ামী পরিবারের সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারণ করে আমরা রাজনীতি করি। আশাকরি উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু মাল ও সাধারণ সম্পাদক অভি তাদের সেই আদর্শ লালন করে এগিয়ে যাবে।

উপজেলার একাধিক নেতাকর্মী জানান, রামগঞ্জ উপজেলায় একটি সুন্দর কমিটি উপহার দিয়েছে জেলা কমিটি। এতে আমরা আনন্দিত। আশা করছি সভাপতি ও সাধারণ সম্পাদকের দক্ষতায় রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ আরো বহুদিন এগিয়ে যাবে।

এই বিভাগের আরও সংবাদ