লক্ষ্মীপুর

রামগঞ্জ সোনাপুর বাজার ব্যবসায়ীদের সাথে ইউএনওর মতবিনিময়

পারভেজ হোসাইন, রামগঞ্জ: কৃষি বিপণন আইন ২০১৮ সম্পর্কে অবহিতকরণ এবং নকল, ভেজাল, মেয়াদবিহীন ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত পন্য সংগ্রহ, সংরক্ষণ ও ক্রয় বিক্রয়ে সচেতনতার লক্ষ্যে সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসাহীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর এলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, সহ সভাপতি সমীর রঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আটিয়া, সদস্য সুমন আটিয়া, সোহাগ মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বাজারের শতাধিক ব্যবসায়ীরা।

এসময় নেতৃবৃন্দ ব্যবসায়ীদেরকে ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা, দোকানে আবশ্যক মূল্য তালিকা সংযোজন করা, ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিত করেন।

এই বিভাগের আরও সংবাদ