রাজনীতি

কূটনীতিকদের নাক গলানোর সুযোগ করে দেয়া হচ্ছে: কামরুল ইসলাম

কূটনীতিকদের ডেকে এনে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মরণসভায় এ অভিযোগ করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সম্প্রতি যেসব ষড়যন্ত্র চলছে, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বেঁচে থাকলে সেসবের বিরুদ্ধে সোচ্চার থাকতেন। তাতে জাতি উপকৃত হতো।

জগলুল আহমেদ চৌধুরী একজন বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

জগলুল আহমেদ চৌধুরী ১৯৪৯ সালের ১০ আগস্ট বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর ঢাকার কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন খ্যাতিমান এ সাংবাদিক।

এই বিভাগের আরও সংবাদ