লক্ষ্মীপুর

রামগঞ্জে ওয়ান ব্যাংকের ৩৭তম উপশাখা উদ্বোধন

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ পানিয়ালা বাজারে ওয়ান ব্যাংকের ৩৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, (২৪ নভেম্বর) সকাল ১০ টায় পাটোয়ারী টাওয়ারে এই শাকার উদ্বোধন করা হয়।

পানিয়ালা শাখার ইনচার্জ মোঃ তাফসীর আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এসময় ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন, ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর সালেহ। উপস্থিত ছিলেন, রিটেল ব্যাংকিং বিভাগীয় প্রধান মোঃ কামরুজ্জামান এএস বিপি, কাজী নিজামুল হক এফএ বিপি, সিনিয়র পিন্সিপাল অফিসার আদনান আরেফিন, রামগঞ্জ শাখার ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন, ব্যাংক কর্মকর্তা মাঈনউদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার মোঃ আবুল কালাম মিরন, পানিয়ালা বাজার কমিটির সহ সভাপতি মিজানুর রহমান, পানিয়ালা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, পানিয়ালা বাজারের ব্যবসায়ী মোঃ তারেক মাহমুদ রিপন, জুয়েল পাটোয়ারীসহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ