রাজনীতি

মুচলেকা দিয়ে যিনি লন্ডন যান, জনগণ তাকে নেতা মানবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেই নেতা (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যান, তিনি আর যাই হোক জনগণের নেতা হতে পারেন না। বিএনপি তাকে নেতা মানতে পারে। কিন্তু জনগণ কখনও মানবে না।

বুধবার (২৩ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

ওবায়দুল কাদের বলেন, সরকার হটানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে। এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এএইচএম খায়রুল আনম সেলিম, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ