নান্দিনা কামালিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া দাখিল মাদ্রাসায় “শিক্ষা নিয়ে গড়বো দেশ’ শেখ হাসিনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার নান্দিনা কামালিয়া দাখিল মাদ্রাসার মাঠে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কে এম হাবিব জাহান এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপারেন্টেন গোলাম আজম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, রুমন আহমেদ, আবুল কালাম আজাদ, আ. খালেক সরকার, ওসমান গুনি, রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করে। এ সময় সবধরনের সমস্যা সমাধনসহ অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি আন্তরিক ভূমিকা রাখার অনুরোধ জানান বক্তারা।



