রাজধানী

রাজধানীতে অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০৪৪ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ২৫টি ইনজেকশন ও ৬ বোতল ফেন্সিডিল গাঁজা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ