সিরাজগঞ্জ

কামারখন্দে বিএনপির হামলার প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের কামারখন্দে আ’লীগ নেতাকর্মীদের উপর বিএনপির হামলার পতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার সকালে উপজেলা বিএনপির লিফট বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিব সরকার ও উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মুন্না’সহ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার জামতৈল বাজারে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও এ ঘটনায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ