বগুড়ার শেরপুরে হতদরিদ্রদের মাঝে গরু বিতরণ


শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সোপান উন্নয়ন সংগঠনের উদ্যোগে, উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি গ্রামের প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষে সাত পরিবারকে বকনা গরু প্রদান করা হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রাাণিসম্পদ দপ্তরের চত্বর থেকে এসব বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, ভেটেরিনারি সার্জন ডা. রেহানা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, হরিশঙ্কর সাহা, আবদুর রহিম প্রমুখ। বিতরণ অনুষ্ঠানের স লনা করেন সোপানের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস।
গাভী বিতরণের আগে ওই সাতটি পরিবারকে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর থেকে গরু পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।





