দিনাজপুর
ঘোড়াঘাটে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশন ১২বছর পেরিয়ে ১৩বছরে পদার্পন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মোহনা টেলিভিশন দর্শক ফোরামের উদ্যোগে মোহনা টিভির প্রতিনিধির কার্যালয়ে কেক কেটে দিনের কর্মসুচী শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী ঘোড়াঘাট থানার সামনে থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মোহনা টিভির প্রতিনিধির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহনা টেভিশনের দর্শক ফোরামের সভাপতি আতোয়ার রহমান,পৌর মেয়র আঃ ছাত্তার মিলন,থানার ওসি আবু হাসান, পৌরসভার হিসাব রক্ষক মোঃ শাহাদৎ হোসেন, ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন, শ্রমিকলীগের সভাপতি মুরাদসহ সাংবাদিকবৃন্দ।





