রাজধানী

ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার ছেলে খালেক মাহমুদ সুজন

ইয়ামিন হোসেন, ভোলা: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার কৃতি সন্তান খালেক মাহমুদ সুজন।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাজিদ হক রাতুল ও সদস্য সচিব মোক্তাদির আলম আবির সাক্ষরিত এই ঘোষণা দেওয়া হয়। খালেক মাহমুদ সুজন রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক।

এই বিভাগের আরও সংবাদ

খালেক মাহমুদ সুজন বলেন, তরুণ প্রজন্মের অহংকার সাবেক এমপি আন্দালিব রহমান পার্থ ভাই একজন সৎ আদর্শবান রাজনীতিবিদ তাই তার হাত কে শক্তিশালী করতে বিজেপিতে যোগদান করেছি। আমার উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে শতভাগ পালন করবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ