রাজনীতি

প্রশ্নপত্রে ইসলামকে হেয় করা ভুলবশত নয়: শেখ ফজলে বারী মাসউদ

চলমান এইচএসসি পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় উৎসবকে হেয় করার ঘটনা ভুলবশত নয় বরং সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির উস্কানি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বনানী থানা শাখার উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড দায়িত্বশীল মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরিয়ে দেয়ার কারনেই শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পায়তারা করা হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি সম্বলিত প্রশ্নপত্র প্রকাশিত হবার পর সংখ্যাগরিষ্ট মুসলমানদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী ঘটনাটিকে দুঃখজনক ও ভুলবশত বা ত্রুটি বলে মন্তব্য করেছেন। যে কারনে দেশের সচেতন মহল এ ঘটনার সাথে শিক্ষামন্ত্রী কিংবা সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ইসলাম বিদ্বেষী চক্র জড়িত কিনা সে ব্যাপারে সন্দিহান।

এই বিভাগের আরও সংবাদ

বনানী থানা সভাপতি মুফতী আব্দুল্লাহ আল মুর্তাজা কাসেমী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মাসউদ আরও বলেন, শিক্ষকরা জাতির পথ প্রদর্শক। নতুন ও পুরাতন সিলেবাস গুলিয়ে ফেলে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নপত্র যেসকল শিক্ষক তৈরি করেন তাদেরকে কখনোই সুস্থ বলা যেতে পারে না। বরং তারা শান্তিপ্রিয় দেশবাসীর ও সার্বভৌমত্বের জন্য হুমকিসরুপ। এমন দেশবিরোধী অযোগ্য ব্যক্তিদের প্রশ্নপত্র তৈরিতে দায়িত্ব প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে দেশের শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে হবে। অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যর্থতার দায়ে বর্তমান শিক্ষামন্ত্রীকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাদ দিতে হবে।

আগামীকাল ১০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত “জাতীয় শিক্ষাক্রমে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল” সফল করতে নগরবাসীকে আহ্বান জানান এ নেতা।

এই বিভাগের আরও সংবাদ