রাজনীতি

বুধবার থেকে বিএনপির রাজনৈতিক সংলাপ শুরু

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ বুধবার (৯ নভেম্বর) থেকে আবারো শুরু হচ্ছে। জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে এ সংলাপ স্থগিত হয়েছিলো। এদিন বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডলের নেতৃত্বে সংলাপ হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এরপর বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর নেতৃত্বে আরেকটি সংলাপ হবে। এছাড়া একই দিন বিকেল ৫টায় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে হবে আরেকটি সংলাপ।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরও সংবাদ