করোনা সঙ্কট

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৮৮

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জন। এ ছাড়া নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪২৫ অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭০৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।

এর আগে, বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু এবং ১৪০ জন আক্রান্ত হওয়ার খবর জানানো হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ এবং ১০ আগস্ট করোনায় সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান।

এই বিভাগের আরও সংবাদ