রাজধানী

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫১ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল, ৮৯ কেজি ৯৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ৬৯৪ পিস ইয়াবা ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ