বগুড়া

শেরপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-২

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় আন্ত: জেলা মোটরসাইকেল চোর আজিজুল হক(৬৪) ও মিলন হোসেন(২৪) কে আটক করা হয়। ৩০ অক্টোবর রবিবার বিকেলে পাবনা জেলার সাথিয়া উপজেলা থেকে তাদের আটক করা হয়েছে।

জানা যায়, বগুড়া জেলার ধুনট উপজেলার ধামাচামা গ্রামের শাহাদৎ জামালের ছেলে মহিশুর হাসান (২৮ অক্টোবর) শুক্রবার শেরপুর পৌর শহরের দারকিপাড়া বাগানবাড়ি এলাকার মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেনের বাড়িতে (শশুর বাড়ি) আসে। বাড়ির নিচতলার গ্যারেজে তার ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল রেখে উপরে যায়। পরে বেলা আড়াইটার দিকে নিচে এসে দেখে মোটরসাইকেলটি গ্যারেজে নেই। তখন ধরনা করা হয় মোটরসাইলটি চুরি হয়ে গেছে।

এ ঘটনায় মহিশুর হাসান বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানার এসআই সাঈফ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ অক্টোবর রবিবার বিকেলে পাবনা জেলার সাথিয়া উপজেলার রাজাপুর গ্রাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন। আন্ত: জেলা চোর দলের সদস্য পাবনা জেলার আমিনপুর উপজেলার বিরাহিমপুর গ্রামের মৃত রিয়াজ মিয়ার ছেলে আজিজুল হক ও সিরাজগঞ্জ জেলার সলংগা উপজেলার ভট্টমাঝুরিয়া গ্রামের মৃত মজনু মন্ডলের ছেলে মিলন হোসেন কে আটক করে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, আটককৃতদের বিরুদ্ধে  মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ